বানিয়ে ফেলুন ঘর সাজানোর লাভা ল্যাম্প (Lava Lamp) বিজ্ঞানকে কাজে লাগিয়ে।




যা যা লাগবেঃ
একটা কাচের গ্লাস বা টেস্টটিউব, পানি, সোয়াবিন তেল, ফুড কালার আর ক্যালবো সি ট্যাবলেট।


চলো বানানো শুরু করিঃ
প্রথমে কাচের গ্লাস বা পাত্রটি আধাআধি ভাবে পানি দিয়ে পূর্ণ করতে হবে। বাকি অর্ধেকে সামান্য খালি রেখে সয়াবিন তেল দিয়ে ভর্তি করতে হবে ।  এরপর ইচ্ছে মতো ফুড কালার, এবং শেষে ক্যালবো সি ট্যাবলেটটা ছেড়ে দিলেই হয়ে যাবে লাভা ল্যাম্প।

এখন গ্লাসের নিচে টর্সের আলো ধরলেই বিচিত্র নকশা ভেসে উঠবে৷  চাইলে পারমানেন্ট ভাবে একটা লাইট ও ব্যাটারী দিয়ে আলোর ব্যাবস্থা করে নিতে পারো।

No comments

Powered by Blogger.