আনারস আর দুধ একসাথে খেলে কি মানুষ মরে????









আনারস আর দুধের বিষক্রিয়ার কথাটি সত্য নয়। ছোট বেলা থেকে শুনে আশা কথাটিকে বিজ্ঞান আজ ভুল প্রমান করেছে। আনারসের সাথে গরুর দুধের কোনো দুশমনি নেয়। বিষক্রিয়া হওয়ারও কোনো আশঙ্কা নেই। মানুষ মারা যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক ও নেই।

দুধের একটি মুল উপাদান হলো ল্যাকটোজ। অনেকের পাকস্থলি ল্যাকটোজ পরিপাক করতে পারে না। তাই দুধ খেলে বমি হতে পারে। এটি একধরনের রোগ। এরোগের নাম "ল্যাকটোজ ইন টলারেন্স"
এধরণের রোগের কারণে দুধ খেলে বমি হতে পারে । এমনকি তার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে।

বহুকাল আগে হয়তো কোনো " ল্যাকটোজ ইন টলারেন্স"-এ  আক্রান্ত ব্যাক্তি আনারস খাওয়ার পর দুধ খেয়েছিল । ল্যাকটোজ ইন টলারেন্স এর কারণে হয়তো মৃত্যু বরণ করেছিল। কিন্ত দোষ হয়ে গেল বেচারা আনারসের!!!

চিকিৎষকদের মতে আনারস খেয়ে দুধ খেলে সাধারণ মানুষের কোনো প্রতিক্রিয়া হবে না। মৃত্যু তো নয়ই...

No comments

Powered by Blogger.